খুলনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: February 27, 2021 |
print news

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরাজ ও মো. ফাহাদ। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আফিল গেট থেকে রূপসা সেতুগামী একটি ট্রাক আড়ংঘাটা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর