দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

আজ রোববার (৭ মার্চ) কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে বাড়তে পারে তাপমাত্রা।
শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকায় সূর্যোদয় হয় ভোর ৬টা ১৬ মিনিটে। সূর্যাস্ত হবে ৬ টা ৪ মিনিটে৷
শনিবার দেশের কোথাও বৃষ্টি রেকর্ড করা হয়নি।
বৈশাখী নিউজ/ জেপা


