বনানীতে ডিএনসিসি বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে ম্যাচ

আপডেট: March 7, 2021 |
print news

রাজধানীর বনানীতে যায়ান চৌধুরী মাঠ উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

ডিএনসিসি একাদশে খেলছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আর সংসদ সদস্য একাদশে মাশরাফি ছাড়াও খেলছেন এমপি নিক্সন চৌধুরী, নাইম রাজ্জাকসহ ১১ জন সংসদ সদস্য।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে আউট করলেন রাজধানীর বনানীর পাড়ার পেসার সানি।

সানির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ রান করে সাজঘরে যান মাশরাফি।  এই ৮ রান এসেছে দুটি বাউন্ডারি থেকে।
ব্যাট করতে নেমে সানির বলে ক্যাচ তুলে দিয়ে মাত্র আট রানে আউট হয়ে যান মাশরাফি।

টসে জিতে প্রথমে ব্যাট করছে সংসদ সদস্য একাদশ। কাছাকাছি সময়ে দুই উইকেট পড়ে গেলে চার নম্বরে ব্যাট করতে নামেন মাশরাফি। দুই ওভারে দুটি চার হাঁকান। পরে ডিএনসিসি একাদশের সানি নামের এক তরুণ পেসারের বলে ক্যাচ তুলে দেন মাশরাফি।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর