হিরো আলমের প্রযোজিত নতুন সিনেমা টোকাই

আপডেট: March 7, 2021 |
print news

সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। নিজের প্রযোজনায় নির্মাণ করেছেন ‘সাহসী হিরো আলম’ নামে চলচ্চিত্র।

এবার হিরো আলম নির্মাণ করলেন ‘টোকাই’ নামে সিনেমা। এটি তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম। তাকে টোকাই চরিত্রে দেখা যাবে। এতে হিরো আলমের বিপরীতে দেখা যাবে নুসরাত ও রিয়াকে। নায়ক মেহেদীর বিপরীতে রয়েছেন ইরা শিকদার। এছাড়া আরো এক নায়কের চরিত্রে দেখা যাবে নাহিদকে। এর গল্প লিখেছেন এ আর মুকুল নেত্রবাদী। গত ২৭ ফেব্রুয়ারি এ সিনেমার শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন বাবুল রেজা।

এ সিনেমায় বেশ কজন পরিচিত মুখ অভিনয় করেছেন। তা উল্লেখ করে হিরো আলম বলেন, ‘এতে কাজী হায়াত সাহেব, রেহেনা জলি, ড্যানি রাজ, দুলারী, রিনা খানের, নায়ক মেহেদী ভাইয়ের মতো শিল্পীরা অভিনয় করেছেন। গান গেয়েছেন মনির খান ভাইয়ের মতো জনপ্রিয় শিল্পীরা। আরও কণ্ঠ দিয়েছেন সুইটি ও রাশেদ জামান। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেব। আশা করছি, সিনেমাটি সবাই পছন্দ করবেন।’

সিনেমাটির গল্প প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘একজন টোকাইয়ের জীবনের গল্প এ সিনেমায় তুলে ধরেছি।’

হিরো আলম প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’। গত বছরের অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর