সারদা সুন্দরী কলেজে ৭ মার্চ পালিত
আপডেট: March 7, 2021
|

ফরিদপুর জেলার সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজে ৭ই মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার সূর্যোদয়ের প্রথম প্রহরে সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও সকাল ৬টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষকরা।
এ সময় সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফার নেতৃত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষকরা।
এরপর কলেজ প্রাঙ্গনে চিত্র অংকন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৈশাখী নিউজ/ জেপা













