শ্রীমঙ্গলে পৌর কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: March 8, 2021 |
print news
তিমির বনিক, মৌলভীবাজার সংবাদদাতা : মোলভীবাজার শ্রীমঙ্গলে পৌরসভার দৃষ্টিনন্দন মহসিন অডিটরিয়াম কমিউনিটি সেন্টার ও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আজ সোমবার সকাল ১১ ঘটিকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এক আলোচনা সভার আয়োজন করা হয় পৌর কমিনিউটি সেন্টারে। অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে
পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ পৌরসভার বিভিন্ন স্থরের জনসাধারণ। এই কাজে মোট ব্যয হয় ২৪ কোটি টাকা।
Share Now

এই বিভাগের আরও খবর