প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২১, ২:৫৪ পি.এম
কুলাউড়ায় ৯৭ টি ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
![]()
তিমির বনিক, মৌলভীবাজার সংবাদদাতা : কুলাউড়া থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউপির অন্তর্গত কৌলারশি নামক স্থানে আবু বক্কর (৩০) নামে এক ব্যাক্তিকে ৯৭ টি ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আবু বক্কর কৌলারাশি গ্রামের মৃত মাওলানা আতাউর রহমানের ছেলে বলে জানা যায়। আবু বক্কর র্দীঘ দিন থেকে মাদক কারবার, সাথে জরিত থাকার কথা জবানবন্দি দেন এবং এলাকাবাসী সুত্রে ও জানা যায় মাদকের সাথে জড়িত।আবু বক্করের পরিহিত থ্রি-কোয়াটার প্যান্টের বাম পকেট হতে একটি কালো রংয়ের পলিথিনের প্যাকেটের ভিতর হতে গোলাপী রংয়ের ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে । এই বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অসি জাহাঙ্গীর আলম সাথে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা তদারকি করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হনে বলে জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/