২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

আপডেট: March 9, 2021 |
print news

২৩টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আজ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। এর আগে, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিএনপি গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে।

দলটি মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর