কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ড

আপডেট: March 10, 2021 |
print news

দুর্দান্ত ছন্দে থেকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বুরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাত সিগনাল ইদুনা পার্কে শেষ ষোলোর ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়েছে। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেভিয়াকে বিদায় করে পরের রাউন্ডে পা রেখেছে জার্মান দলটি।

প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে সেভিয়া। তবে ৩৫তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ডর্টমুন্ড। মাহমুদ দাহুদের থ্রু বল ডি-বক্সে পেয়ে মার্কো রয়েস পাস দেন ছয় গজ বক্সের সামনে। সহজেই ফাঁকা জালে বল পাঠান হলান্ড।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন হলান্ড। তার বয়স ২০ বছর ২৩১ দিন।

৫৪তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলের আগে এক দফা নাটক হয়ে যায় মাঠে। হলান্ড অনেকটা একক নৈপুণ্যে বল জালে পাঠালেও গোল মেলেনি, সেভিয়ার ডিফেন্ডার জুল কুইন্দি তাকে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।

প্রথমবার অবশ্য পেনাল্টি থেকে গোল করতে পারেননি হলান্ড। তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া ইয়াসিন বোনোর হাত ছুঁয়ে পোস্টে লাগে। কিন্তু সেভিয়া গোলরক্ষক আগেই লাইন থেকে সরে আসায় ভিএআরের সাহায্যে আবার পেনাল্টি দেন রেফারি। এবার আর ভুল করেননি হলান্ড।

৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইউসেফ এন-নেসিরি। ডি-বক্সে লুক ডি ইয়ং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে ইভান রাকিতিচের ক্রসে হেডে সমতা ফেরান তিনি। কিন্তু সফরকারীদের মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায়ের হতাশা নিয়ে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর