শ্বশুরকে গৃহবন্দি করার নির্দেশ সৌদি যুবরাজের

আপডেট: March 11, 2021 |
print news

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কবে থেকে তাকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে, তা জানা যায়নি।

ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এ নির্দেশ জারি করা হয়েছে।

যুবরাজের স্ত্রী সারার বাবা মাশহুর বিন আব্দুল আজিজ, একই সঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎভাই।

উল্লেখ্য, বর্তমান রাজার চার ছোট ভাই এখনো জীবিত। তারা যে কোনো সময় রাজা ও যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে। খবর পার্সটুডে

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর