প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২১, ৭:৫৫ পি.এম
নিষিদ্ধ বই বিতরণ কালে আটক ১
![]()
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগঠনের বই বিতরণকালে সামসুদ্দোহা সেলিম (৬৫) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কলেজ রোড শ্রীমঙ্গল সাবরেজিস্ট্রার অফিস থেকে তাকে আটক করা হয়। সামসুদ্দোহা সেলিম জামায়াতের রোকন ও উপজেলার সাতগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে জানা যায়। তিনি উপজেলা লৈয়ারকুল এলাকার আলী করিমের ছেলে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর জানান, সংবাদ পেয়ে আমরা জামায়াতের একজন সদস্যকে আটক করি। তার কাছ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য ও সংগঠন পদ্ধতির বই, সদস্য ফরম এবং সংঠনের প্রচারপত্র পাওয়া যায় বলে জানান।
তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/