মিসরে কাপড়ের কারখানায় আগুনে ২০ জনের মৃত্যু

আপডেট: March 12, 2021 |
print news

মিসরের রাজধানী কায়রোর একটি কাপড়ে কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে।

চার তলার ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, আগুন নেভাতে ১৫টি অগ্নিনির্বাপন গাড়ি ঘটনাস্থলে ছুটে গেছে। ব্যাপক ধোঁয়া ওই এলাকায় ছেয়ে গেছে। আশেপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে।

সম্প্রতি মিসরে অগ্নিকাণ্ডের হার বেড়েছে। ২০১১ সালে দেশটিতে বিপ্লবের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ চলছে। গত মাসে গিজা শহরে লাইসেন্সবিহীন একটি জুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অবশ্য এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now