স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ : খুরশীদ আলম

আপডেট: March 14, 2021 |
print news

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনে দেশ বড় বিপদে পড়তে যাচ্ছে।

আজ রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, গেল দুই মাস স্বস্তিতে থাকায় আমরা কোনও কিছু মানছি না। সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।

তিনি বলেন, নতুন করে এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই তরুণ, তাদের বেশিরভাগেরই আইসিইউ লাগছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর