উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ।তাই কেউ জাটকা ইলিশ ধরবেন না। বড় ইলিশ পাওয়া গেলে আপনারা জেলেরাই লাভবান হয়। এছাড়াও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ নং সৈয়দকাঠীর মৎস্য সমবায় সমিতির সভাপতি নির্মল চন্দ্র হালদার, ৩ নং সৈয়দকাঠীর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা সরদার, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ পনিরুজ্জামান পনির এবং সৈয়দকাঠী ইউনিয়নের যুবলিগের যুগ্ম-আহ্বায়ক আলী ইসলামসহ প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/