ফের সুইডেন জাতীয় দলে ইব্রাহিমোভিচ

আপডেট: March 17, 2021 |
print news

জাতীয় দলের পাঠ চুকিয়ে ফেলেছিলেন বছর পাঁচেক আগেই। ২০১৬ ইউরোতে সুইডেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরই জ্লাতান ইব্রাহিমোভিচ জানিয়ে দেন, আন্তর্জাতিক ফুটবল আর খেলবেন না।

সেই ইব্রাই জাতীয় দলে ফিরলেন ৩৯ বছর বয়সে। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অবসর ভেঙে ফিরেছেন এসি মিলানের সুইডিশ এই স্ট্রাইকার। আর দলে ফিরেই নিজের স্বভাবজাত হুংকার ছেড়েছেন। টুইটারে লিখেছেন, ‘রিটার্ন অব গড’।

আগামী ২৬ মার্চ জর্জিয়া এবং ২৯ মার্চ কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে সুইডেনের। ওই দুই ম্যাচের জন্যই দল ঘোষণা করেছেন হেড কোচ জ্যান অ্যান্ডারসন।

ইব্রাকে দলে নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা, সে খুব ভালো ফুটবলার। সুইডেনের সেরা। মাঠে সে অবদান রাখতে পারবে। দলের অন্য খেলোয়াড়দেরও তার অভিজ্ঞতা কাজে লাগবে।’

দেশের হয়ে ১১২ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রা। বুড়িয়ে গেলেও ফর্মটা এখনও পড়েনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এসি মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে গোল করেছেন ১৬টি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর