বুড়িগঙ্গার ৭৪ স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

আপডেট: March 18, 2021 |
print news

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীরচর) এলাকায় দখলকৃত ৭৪টি অবৈধ স্থাপনা আগামী ৩ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু রায়।

পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর