বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে তিনি ভর্তি হন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানা যায়। পরে গত বুধবার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে।
ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/