ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আবু আহমেদ মন্নাফী বাসায় আইসোলেশনে আছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/