ফরিদপুরে বেদে সম্প্রদায়ের শিশু ও এলাকার অসহায় শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটলো অনার্স পড়ুয়া শিক্ষার্থী মোহাম্মদ শেখ রিয়াদ।
গতকাল শুক্রবার অনার্স পড়ুয়া যুবক শেখ রিয়াদ কেক কাটা শেষে শিশুদের কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অসহায় পথশিশু ও বেদে জনগোষ্ঠীর বাচ্চাদের সঙ্গে নিজের জন্মদিন পালন সম্পর্কে রিয়াদ বলেন," সমাজে সবচেয়ে অবহেলিত হচ্ছে এরা। তাই আমার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে জন্মদিনটা এদের সাথেই কাটাবো। আগে আমি আমার জন্মদিন বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে পালন করতে পারতাম। তখন জন্মদিন পালনের মাধ্যমে যতটুকু আনন্দ পেতাম তার কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি আজ তাদের সঙ্গে জন্মদিন পালন করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/