পিকে হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ১

আপডেট: March 22, 2021 |
print news

বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।  দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।  শুভ্রা পি কে হালদারের অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে।

প্রণব কুমার বলেন, গ্রেফতার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।  সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হচ্ছে।

এর আগে রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই ‘কাগুজে কোম্পানির’ পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাত এবং পাচারের অভিযোগ আনা হয়েছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর