বনানীতে ১৪ তলা ভবনে আগুন

আপডেট: March 22, 2021 |
print news

বনানীর এফ আর টাওয়ারের পাশের ভবন নর্দান বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা শের টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ফার্স্ট ইউনিট।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এরআগে ২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ২২ তলা এফ আর টাওয়ারের নয়তলায় ভয়াবহ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now