কাঠমান্ডুতে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের বিজয়

আপডেট: March 23, 2021 |
print news

নেপালে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কিরিগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জামালা ভুঁইয়াকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। জামালের অবর্তমানে অধিনায়কের দায়িত্বে আছেন সোহেল রানা। কাঠমান্ডুর দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হয়।

প্রথমার্ধ শেষে: বাংলাদেশ ১ – ০ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩

আত্মঘাতী গোলে কিরগিজস্তানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গেলো বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটের সময় ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান রক্ষণভাগে থাকা ডিফেন্ডার কুমারবাচ।

প্রথমাবের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিন ফুটবলার। তারা হলেন ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদি হাসান রুয়েল।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, মতিন মিয়া, সাদ উদ্দিন ও মেহেদি হাসান রোয়েল

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর