মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গতকাল বুধবার গোপন খবরের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-০৯) অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পেশাদার মাদক কারবারি বিকাশ রবি দাস (২৪),লাল বাবু বাড়াইক (২৫),সৌরভ রূদ্র পাল (১৮) সত্য নারায়ণ দাসকে (১৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন হতে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশে পাশের বিভিন্ন জেলার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটককৃত গাঁজা আলামতসহ আসামীদের সংশ্লিষ্ট শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।শ্রীমঙ্গল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল ছালিকের সঙ্গে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/