ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে, কমে আসবে তাপপ্রবাহ

আপডেট: March 30, 2021 |
print news

ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও শঙ্কা রয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই সারাদেশে তাপপ্রবাহ বেশি। আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টি নামলে কমে আসবে তাপমাত্রা। এতে কমবে তাপপ্রবাহও।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, মময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর