চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০৬ জন।
এ সময়ে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৮৫৯টি।
গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৮ জন এবং উপজেলায় ২৪ জন।
এদিকে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/