তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা: মৌলভীবাজারে ১০ বোতল ফেন্সিডিল সহ মোঃ রুবেল নামে এক মাদক কারবারীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ আটক করে।
আজ বুধবার ৩১শে মার্চ সিলেটগামী আন্তনগর কালনী ট্রেন হতে শ্রীমঙ্গল রেলওয়ে থানা (ছ) বগি থেকে তাকে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাসি করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শ্রীমংগল রেলওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান অভিযান পরিচালনা করা হয় গোপন তথ্য পেয়ে শ্রীমঙ্গল কালনী ট্রেন যাত্রাবিরতী করলে ও তথ্য অনুযায়ী রুবেলের আচরণ সন্দেহ জনক হওয়ায় তার দেহ তল্লাসি করা হয়। আইন অনুযায়ী মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/