ভারতে স্বর্ণের বাজারে ফের বড়সড় দরপতন দেখা গেল। এক ধাক্কায় বেশ খানিকটা নেমে ৪৩ হাজার রুপিতে দাঁড়াল স্বর্ণের ভরি। সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমছে রূপার দামও।
কলকাতার বাজারে আজকের দিনে ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৩ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৬৮০ রুপি এবং ১ গ্রামের দাম ৪৩৬৮ রুপি।২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৪০০ রুপি এবং ১ গ্রামের ৪৬৪০ রুপি।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩২৫০ রুপি এবং ১ গ্রামের দাম ৪৩২৫ রুপি। ভারতের কেরালা, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরসহ বেশ কয়েকটি রাজ্যেও স্বর্ণের বাজার দরে একই অবস্থা।
সূত্র : নিউজ ১৮।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/