করোনার সংক্রমণ প্রতিরোধে মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে চীন। দেশ দুটির মধ্যে সংযোগকারী সেতুটি দিয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যমগুলো। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে, সীমান্তবর্তী রুইলি শহরে মিয়ানমারের তিন নাগরিক করোনা পজিটিভ শনাক্তের পরপরই সেতু বন্ধের সিদ্ধান্ত নেয় চীনা কর্তৃপক্ষ। শহরটিতে ফের লকডাউনও জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কেউ মিয়ানমার সীমান্ত পার হলে বা পারাপারে সহযোগিতা করলে কঠিন শাস্তি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। চীনা শহরটির সঙ্গে মিয়ানমারের প্রায় ১৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানে একটি সেতু দিয়েই ৮০ ভাগ বাণিজ্য দুই দেশের মধ্যে হয়।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/