করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার শাহাবুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সহকর্মী ও সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বুলবুল আজ শুক্রবার (০২ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘গত ২৯ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আতাউর রহমানকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শ্বাসজনিত সমস্যার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাঁকে শাহাবুদ্দিন মেডিক্যালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/