কুষ্টিয়ার ভেড়ামারায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজশিক্ষক তার ছাত্রের মা ও বোনকে বটি দিয়ে কুপিয়ে আহত করেছেন।
এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার (৫ এপ্রিল) দুপুর ৩টায় ছাত্রের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন (৩৫) ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের মো. ইদবার আলীর ছেলে।
এই বিষয়ে শিক্ষক সারোয়ার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।
জানা গেছে, সানোয়ার হোসেন ভেড়ামারা পৌর শহরের নওদাপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রকে বাসায় গিয়ে পড়াতেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রের মাকে অনৈতিক প্রস্তাব দেন। পরে গত সোমবার (৫ এপ্রিল) দুপুর ৩টায় আবার ওই বাড়িতে যান শিক্ষক সানোয়ার। এ সময় তার সাথে ছাত্রের মার কথা-কাটাকাটি হয়। এ সময় তিনি রান্নাঘর থেকে বটি নিয়ে ওই নারীর মাথায় ও পেটে আঘাত করেন।
তখন মাকে বাঁচাতে অনার্স পড়ুয়া মেয়ে এগিয়ে আসলে তাকেও আঘাত করে পালানোর চেষ্টা করেন শিক্ষক সানোয়ার। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এসে ওই শিক্ষককে আটক করে পুলিশকে সংবাদ দেয়।
পরে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ রায় সানোয়ারকে আটক করেন।
অন্যদিকে মুমূর্ষু অবস্থায় ছাত্রের মাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ৬২টি সেলাই দেয়া হয়েছে। এদিকে আহত বোনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জালাল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষক সারোয়ারকে আদালতে পাঠানো হবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/