হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনামুক্ত শচীন

আপডেট: April 8, 2021 |
print news

করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। চিকিৎসা শেষে এখন সুস্থ তিনি। তাই তো হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন ভারতীয় এ কিংবদন্তি ক্রিকেটার।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সতর্ক থাকতে হচ্ছে লিটল মাস্টারকে। এখন নিজের ঘরেই আইসোলেশনে থাকবেন ভারতের সাবেক এ ক্যাপ্টেন।

২৭ মার্চ, শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে করোনা পজিটিভের খবর দিয়ে শচীন লিখেন ‘করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেওয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ঘরের বাকিদের রিপোর্ট নেগেটিভ।’

২ এপ্রিল, শুক্রবার সকালে এক টুইট বার্তায় সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানান শচীন।

ভক্তদের আশ্বস্ত করে শচীন লিখেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাব। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now