এলপি গ্যাসের দাম নির্ধারণ

আপডেট: April 12, 2021 |
print news

বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭৬ টাকা ১২ পয়সা ধরে ১২ কেজির সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা (মুসকসহ) নির্ধারণ করা হয়েছে। আর সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা (মুসকসহ) দাম নির্ধারণ করে বিইআরসি।

এ ছাড়া কমিশন প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করেছে। এই দাম আজ সোমাবর (১২ এপ্রিল) থেকে কার্যকর হবে।

আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই আদেশ দেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now