পাকিস্তানের কারাক জেলায় গত ১০ এপ্রিল ওয়াসিম আলম নামের এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা।
তিনি স্থানীয় সংবাদপত্র সাদা-ই-লওয়াঘিরের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছিলেন। আলম মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাকে বাটানি খেল সরকারি বিদ্যালয়ের কাছে গুলি করা হয়।
পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাক থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, 'তদন্ত চলছে। সন্দেহভাজনদের তালিকায় নিহত সাংবাদিকের পিতাও আছেন। তার বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন না বা তিনি দাফনে অংশ নেননি। নিহতের বাবা পরিবারের সঙ্গেও বাস করেন না।'
পাকিস্তানভিত্তিক সংবাদপত্র ডন জানিয়েছে, 'নিহতের মা এফআইআরে সন্দেহভাজন হিসেবে কারও নাম উল্লেখ করেননি।'
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/