রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

আপডেট: April 16, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গাঁজা, ৭৯১ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর