ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট: April 17, 2021 |
print news

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। শনিবার ভোর রাতে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন,কার্লিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মুন্না (২৫)।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। তালা থানার শুভাষিণী এলাকায় তাদের পিকআপ পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়েছে বলে জানান ওসি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now