ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার

আপডেট: April 17, 2021 |
print news

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন।

শনিবার (১৭ এপ্রিল) উত্তরার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান  বলেন, ‘খবর পেয়ে আমরা উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের নিজ ফ্ল্যাট থেকে ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার করি। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো আজ তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে থেকে শামসুর রেহমানের লাশ উদ্ধার করা হয়। পুলিশের অপরাধ (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ বলেন, ‘তিনি দীর্ঘদিন এখানে একাই থাকতেন।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now