অবশেষে ছাড়া পেল টিএলপি হাতে জিম্মি পাকিস্তানের ১১ পুলিশ

আপডেট: April 20, 2021 |
print news

পাকিস্তানের কট্টর ইসলামপন্থি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি তাদের হাতে জিম্মি ১১ পুলিশকে মুক্তি দিয়েছে।

প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।

তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান তিনি।

রবিবার বিকালে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পরা এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।

টিএলপি কয়েক মাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে।

ফ্রান্সে গত বছর ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ করে আসছে টিএলপি। খবর দ্য ডন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now