রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট: April 22, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩২,৩৬ পিস ইয়াবা, ১৯৮ গ্রাম হেরোইন, ১০ কেজি ৬০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now