আগামী ২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে

আপডেট: April 22, 2021 |
print news

আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

তিনি  জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

হেলালউদ্দিন বলেন, ‘আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো।  আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি।  তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব। ”

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর