হেফাজতে ইসলাম নেতা মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদরাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুফতি হারুন ইজাহার সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাত ১২টার দিকে মুফতি হারুন ইজহারকে ওই মাদরাসা থেকে র্যাবের একটি টিম গ্রেপ্তার করে।
হারুন ইজহারের বিরুদ্ধে সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্ঠতাসহ পূর্বের কয়েকটি নাশকতার ঘটনার অভিযোগ রয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/