চীনের জিয়াংশু প্রদেশে ঝড়-বজ্রপাতে নিহত ১১

আপডেট: May 1, 2021 |
print news

চীনে ভয়বহ ঝড় ও বজ্রপাতে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশ দুই জন। শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির জিয়াংশু প্রদেশে নান্টন শহরে এ হতাহতের ঘটনা ঘটে।

আবওহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় একশ তিন থেকে একশ ১৭ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া শহরটিতে আঘাত হানে। কোন কোন স্থানে দেড়শ থেকে একশ ৬৬ কিলোমিটার বেগেও আঘাত হানে ঝড়টি।

কোথাও কোথাও তিন সেন্টিমিটার ব্যাসের শিলা বৃষ্টিও পড়তে দেখা গেছে। ঝড়ে বিশাল আকার বেশ কয়েকটি গাছ উপরে গেছে, ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক গাড়ি। রাস্তার ল্যাম্পপোস্ট এবং বৈদ্যুতিক খুঁটি উড়ে গেছে।

ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে অনেক মানুষ। ভেঙে পড়া ঘরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now