ভারতের পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুস্ম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার (০৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।
নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/