এবার ভারতে ‘মিউকরমাইকোসিস’ আতঙ্ক, কী এই রোগ?

আপডেট: May 8, 2021 |
print news

করোনায় টালমাটাল গোটা ভারত। লাগামছাড়া সংক্রমণে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এবার সেই আতঙ্ক দ্বিগুণ করল মিউকরমাইকোসিস বা কালো ছত্রাকের (‌ব্ল্যাক ফাঙ্গাস)‌ রোগ। করোনার কারণেই হচ্ছে এ রোগ। আর প্রাণ কাড়ছে অসংখ্য মানুষের। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এর বেশ প্রভাব লক্ষ্য করছেন চিকিৎসকরা।

এই মিউকরমাইকোসিস কী?‌ এক রকম বিষাক্ত ছত্রাকের থেকে ছড়ায়। নিঃশ্বাসের সঙ্গে দেহে ঢুকে। পরে ফুসফুসকে সংক্রামিত করে।

চিকিৎসকরা জানাচ্ছেন, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা এই রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডা.‌ মণীশ মুঞ্জল জানালেন, গত দুই দিন ধরে অন্তত ছয়জন রোগী মিউকরমাইকোসিস নিয়ে ভর্তি হয়েছেন। গত বছরও বহু করোনা রোগী এই মিউকরমাইকোসিস ছত্রাকের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। অনেকে আবার দৃষ্টি শক্তি হারিয়েছেন। নাক, চোয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ কেন এই রোগ বাড়ছে?‌ জানা গেল, করোনার চিকিৎসায় স্টেরয়েড দেওয়া হয়। অনেক রোগীরই ডায়বেটিস রয়েছে। তাদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের কারণেই এই ছত্রাকঘটিত রোগটি বাড়ছে। যেসব করোনা রোগীর ডায়বেটিস, কিডনি, হার্টের অসুখ বা ক্যানসার রয়েছে, তারা সুস্থ হয়েই মূলত এই রোগে আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা জানালেন, মূলত যেসব করোনা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই এই মিউকরমাইকোসিসে আক্রান্ত হচ্ছেন বেশি। সূত্র: আজকাল

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর