মাত্র ২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিয়ে আলোচনায় তরুণী!

আপডেট: May 8, 2021 |
print news

সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী। প্রসব যন্ত্রণা শুরু হওয়া থেকে সন্তানের জন্ম দিতে তিনি নিয়েছেন মাত্র ২৭ সেকেন্ড!

হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সফি বাগ। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সফির মাঝ রাতে ঘুম ভেঙে গিয়েছিল। মারাত্মক প্রসব যন্ত্রণা তার ছিল না। সামান্য একটু অস্বস্তি হচ্ছিল শুধু। তলপেটে অতি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন সফি। ততক্ষণে বাচ্চার মাথা বেরিয়ে এসেছে। সফিকে এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে যান তার স্বামী। মুহূর্তের মধ্যে সন্তানের জন্ম দেন তিনি। শৌচাগারে ঢোকা এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে মোট ২৭ সেকেন্ড সময় লেগেছে তার। সূত্র: ডেইলি মেইল

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর