রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

আপডেট: May 8, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪৫ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল, ৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৯৮৪৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর