আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে বিশ্বের ক্ষমতাধর মার্কিন মুলুকে। এবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে কলোরাডোর স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্প্রিংস পুলিশ বিভাগ জানায়, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। সে নিহতদের মধ্যে এক তরুণীর প্রেমিক বলে নিশ্চিত করে পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ আরও জানায়, হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয় জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন। সূত্র: আনাদোলু এজেন্সি
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/