ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-ফিলিস্তিনি সীমান্ত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছে দখলদার সেনারা।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে।
ইসরায়েলি দৈনিকটি আরও লিখেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরায়েল।
এ ছাড়া পশ্চিম তীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/