শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
আজ বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবচর থানা পুলিশের ওসি মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরির এক যাত্রী বলেন, ফেরি ঘাটে ভিড়ার সাথে সাথে সবাই এক সাথে নামতে গিয়ে এ ঘটনা ঘটে। চোখের সামনে ৫ জনের মৃত্যু দেখলাম। বিশ্বাস হচ্ছে না আমি এখনো বেঁচে আছি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/