ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ মে) দুপুরে হঠাৎ ঝড়ের কবলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত রবিবার (৯ মে) থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।
বুধবার (১২ মে) বিকেলে নৌরুটের সব ফেরি চালু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। ফলে নির্বিঘ্নেই সন্ধ্যা থেকে পদ্মা পার হচ্ছেন তারা। কিন্তু এরমধ্যে ঝড়ের কবলে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে আবারও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। গত কয়েকদিন ধরে জরুরি গাড়ি পারাপারে ৬টি ফেরি চালু থাকলেও বুধবার সন্ধ্যার পরও যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সব ফেরি চলাচল শুরু হলেও আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এত কিছুর পরও ভাইরাস সংক্রমণ ও ঝড়ের মধ্যে ফেরি করে গন্তব্যে যেতে চাচ্ছেন তারা।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/