১৪ দলীয় জোটের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার (১৪ মে) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
আমু বলেন, ‘১৪ দলের পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমরা স্বাভাবিক সময়ের মতো ঈদ করতে পারছি না। আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, তিনি যেন আমাদের করোনা সংকট থেকে উত্তরণের সুযোগ দেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে নিশ্চয়ই এ সংকট কেটে যাবে ইনশাআল্লাহ।’
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/